০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দোকান কর্মচারীকে কুপিয়ে লক্ষাধিক টাকা লুট

  • Update Time : ১০:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: এক দোকান কর্মচারীকে কুপিয়ে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের আর এম সিটি মার্কেটে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় দোকানের মালিক বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আর এম সিটি মার্কেটে তৌহিদুল রাব্বির মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়চণ্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামের রাহুল দাস (১৮)। রবিবার দুপুর ১টার দিকে রাহুল দোকান থেকে ১ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য বের হন।

এ সময় উত্তর বাজার এলাকায় মো. ওমর, অনিক মল্লিক ও অনুপম মল্লিক জরুরি কথা আছে বলে রাহুলকে আর এম সিটি মার্কেটের পেছনে নিয়ে যান। সেখানে গিয়ে কোনোকিছু বুঝে ওঠার আগেই ৩ জন মিলে রাহুলকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কিল-ঘুষি মেরে ১ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে মার্কেটের ব্যবসায়ীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোকান কর্মচারীকে কুপিয়ে লক্ষাধিক টাকা লুট

Update Time : ১০:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪