দেশ ও জাতির দুর্দিনে ছাত্র মজলিস সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে- কেন্দ্রীয় সভাপতি মনসুর
- Update Time : ১১:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বলেছেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি, বন্যা অবনতি, রাষ্ট্রীয় দূর্নীতি সহ বর্তমানে দেশ ও জাতির চরম দুর্দিন চলছে। আইনশৃংখলা বাহিনী কর্তৃক ধারাবাহিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিশ্বব্যাপী আলোচনা- সমালোচনার সৃষ্টি হচ্ছে। বিশ্ব ধরবারে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লক্ষ লক্ষ শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। বহু সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া থেকে ঝরে পড়ছে। এহেন পরিস্থিতিতে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে ছাত্র মজলিস সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোমবার (১৭ আগষ্ট) সিলেট মহানগর মজলিস মিলনায়তনে সংগঠনের সিলেট জোনের দিনব্যাপী সদস্য প্রার্থী সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সিলেট জোন পরিচালক উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরীর পরিচালনায় আলোচনা পেশ করেন ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জয়নুল ইসলাম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা আফজাল হুসাইন কামিল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারির হুসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর সভাপতি আলমগীর হুসাইন, সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা সভাপতি হাসান আহমদ খাঁন, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সিলেট মহানগর সেক্রেটারী সাইফুল ইসলাম জলিল, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারী মুহাম্মদ শাহাবুদ্দীন, সিলেট পূর্ব জেলা সেক্রেটারী মুহাম্মদ এনামুল ইসলাম, লিটন আহমদ জুম্মান, রুহুল আমীন, মোস্তফা আহমদ সুহান, মুহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি





























