১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফিরেছেন সাকিব-মোস্তাফিজ
- Update Time : ০৫:২৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: করোনা ভাইরাসের কারণে আইপিএল স্থগিত হওয়ায় ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বিশেষ ব্যবস্থায় তারা দেশে ফেরেন।
ঢাকায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে তাদের। হোটেল সোনারগাঁওয়ে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।
বিমানবন্দর থেকে তারা সরাসরি সোনারগাঁও হোটেলে যান। ওখানে দুজনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। দুজনই একই ফ্লাইটে ফিরছেন। তাদের খরচের কিছু অংশ বহন করেছে দুজনের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।




























