দেশে চলমান ধর্ষণ-নির্যাতন আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে- মাওলানা ইসহাক
- Update Time : ০৯:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে চলমান খুন, ধর্ষণ আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। নাবালক শিশুরাও আজ পাশবিক নির্যাতনের শিকার। দেশের জনগণের জানমাল-ইজ্জতের নিরাপত্তা আজ ভূলুন্ঠিত। এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকার শুধু ব্যর্থ নয় বরং এই অমানবিক কর্মকান্ডে সরকারি দলের লোকজন জড়িত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজন আইনের শাসন। প্রয়োজন জাতিকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের শ্লোগানকে সমাজে বাস্তাবায়িত করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নির্ধারিত সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত কেন্দ্রীয়
কর্মশালায় প্রধান।অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হকের
সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল
ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ২
দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, ড.মোস্তাফিজুর রহমান ফয়সল, মুফতি হুযাইফা আল হিযাজী, এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, এডভোকেট মাওলানা
শায়খুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এইচএম খালেদ আহমদ, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মনির হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ শাহীন, প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
























