০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে করোনা ভাইরাসে আরও ৫৫ জনের মৃত্যু
- Update Time : ০৬:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গত ২৪ ঘণ্টা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৯৮৮ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির নমুনা পাওয়া গেছে ২ হাজার ৭৩৮ জনের শরীরে। তাতে রোববার (৫ জুলাই) সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। এর মধ্যে ১ হাজার ৯০৪ জন সহ মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।





























