১০:২২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে এক-এগারোর পুনরাবৃত্তি ঘটবে না : ওবায়দুল কাদের

  • Update Time : ০৭:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ওয়ান-ইলেভেন থেকে আমরা শিক্ষা নিয়েছি। কিন্তু বিএনপি নেয়নি। বাংলাদেশে আর এক-এগারোর পুনরাবৃত্তি ঘটবে না।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ওয়ান-ইলেভেন থেকে আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে। কিন্তু বিএনপি নেয়নি। বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে তাদের কী পরিণতি হবে। বিএনপি ভোট পাওয়ার মতো কোনো কাজ করেনি। সে কারণে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, ড. হাছান মাহমুদ, দেলোয়ার হোসেন, আবদুস সবুর, শামসুন্নাহার চাঁপা, শাম্মী আক্তার প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশে এক-এগারোর পুনরাবৃত্তি ঘটবে না : ওবায়দুল কাদের

Update Time : ০৭:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮