দেশের মানুষ এখন টুজি, থ্রিজি, ফোরজির পার্থক্য বোঝে তাদের সঙ্গে আর প্রতারণা করা যাবে না : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
- Update Time : ১২:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের মানুষ এখন টুজি, থ্রিজি, ফোরজির পার্থক্য বোঝে। তাদের সঙ্গে আর প্রতারণা করা যাবে না।
বুধবার রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যালয়ে ভয়েস ওভার লং টার্ম ইভোলিউশন (ভিওএলটিই) প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মোবাইলফোন অপারেটরগুলোকে ভালো সেবা দিতেই হবে। সেবা খারাপ হলে কেউ কোনো ছাড় পাবে না।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমি রবিকে ৪.৫জি নেটওয়ার্ক গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আহ্বান জানাই। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে রবিকে আমাদের পাশে প্রয়োজন। ’
মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের দেশের মানুষের মতো অন্য কোনও দেশের মানুষ পাওয়া যাবে না যারা খুব সহজে প্রযুক্তি লুফে নেয়, এটি একটি বিরল দৃষ্টান্ত। ’
মোবাইলফোন অপারেটরগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘ভালো সেবা দিতেই হবে। সেবা খারাপ হলে কেউ কোনও ছাড় পাবে না। ’।





























