দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
- Update Time : ০৭:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আব্দুল আলিম, ছাতক থেকে :: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, উন্নয়ন ও শান্তির জন্যে আগামী নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার সরকার ছাড়া দেশের উন্নয়ন -অগ্রগতি সম্ভব নয়। ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত সুনামগঞ্জের ছাতকের লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে শিক্ষানুরাগী কমিউনিটি নেতা আলহাজ্ব গয়াছুর রহমানের সভাপতিত্বে ও এইচ এম শহীদুল হক শামিমের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, অধ্যক্ষ সুজাত আলী রফিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,এ এস পি সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, গোবিন্দগঞ্জ -সৈদেরগাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া। বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও মুহিবুর রহমান মানিক এমপি। সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিব খান, প্রবাসী আব্দুল খালিক খান, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী সাজিদুর রহমান, আবুল কালাম,প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলী, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, শিক্ষক নুরুল হক, পরেশ দাস, আনোয়ার হোসেন, প্রার্থনা চক্রবর্তী, নাজমিন বেগম, জাকারিয়া, সাফিয়া বেগম, আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমান, মোশাহিদ আলী, আফজাল হোসেন, মিনহাজ তাপস, এড. ছায়াদুর রহমান, এড. মনির উদ্দিন, এড. শাহাব উদ্দিন, ইশতিয়াক তানভীর, শহিদুল ইসলাম, কুহিন চৌধূরী, আনিসুর রহমান চৌধূরী সুমন, মঞ্জু মিয়া, সাইফ উদ্দিন, ইকবাল হোসেন, আবুল মুনঈম প্রমুখ উপস্থিত ছিলেন।




























