দেশের অবকাঠামো উন্নয়ণের পাশাপাশি সরকার প্রাণী সম্পদের উন্নয়ণেও কাজ করে যাচ্ছে- এমপি মানিক
- Update Time : ০৬:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ণ প্রকল্পের সহযোগিতায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার ২৫ ফেব্রুয়ারি ছাতক রেলওয়ে মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্টিত মেলায় খামারে পালিত পশু-পাখি নিয়ে আসেন খামারীরা। দুপুরে মেলার ৩০ টি ষ্টল পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, দেশের অবকাঠামো উন্নয়ণের পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ণে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে সরকার। খামারী ও নতুন-নতুন উদ্যোক্তা তৈরীতে সরকারের পক্ষ থেকে উৎসাহ ও সহযোগিতা করা হচ্ছে। মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পুরণ করতে খামারীরা উল্লেখযোগ্য ভুমিকা রাখছেন। এ ক্ষেত্রে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরকে আরো সক্রিয় ভুমিকা রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারি সার্জন ইমাম আল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি)মোঃ ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ইব্রাহিম মিয়া।
সভার শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন ইমান আলী ও গীতা পাঠ করেন ডাঃ সুমন আচার্য্য।
সভা শেষে মেলায় প্রদর্শিত গরু, ছাগল, মহিষ ও পাখি ক্যাটাগরিতে ৯জন খামারীকে পুরস্কৃত করা হয়।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, ডাঃ আলমগীর, ডাঃ দিগেন্দ্র লাল চক্রবর্তী, চান মিয়া চৌধুরী, লাহিন চৌধুরী, বিএফএ শাহরিয়ার, অমিতাব সরকার, উপসহকারি মানিক আহমদ, শ্যামল ঘোষ,এল এফ এ মেহেদী হাসান,জহিরুল ইসলাম, দিলোয়ার হোসেন,হান্নান মিয়াসহ দর্শক ও খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।























