দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে- জমিয়ত
- Update Time : ০৩:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক বলেছেন,গণ অভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশ নিয়ে গভীরভাবে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তাই যুব সমাজকে আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। কারণ যুব সমাজের দিকে কতোটা আশা নিয়ে তাকিয়ে আছে পুরো জাতি। সংকটময় এই পরিস্থিতিতে কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। যার মাধ্যমে জাতি পাবে নতুন এক নেতৃত্ব। তিনি যুব সমাজকে আকাবির ও আসলাফদের আদর্শকে আঁকড়ে ধরে এখলাসের সাথে সংগঠনের কাজ করার প্রতি উৎসাহ প্রদান করেন। বক্তব্যে তিনি আরও বলেন, জমিয়ত নেতাকর্মীরা কখনো সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো অপকর্মে জড়িত হতে পারে না। চিনির সাথে দু’একটা বালু থাকে, তার মানে এই না যে চিনি এবং বালির দাম সমান হয়ে যায়। জমিয়ত, যুব জমিয়তের দায়িত্বশীলরা নীতির প্রশ্নে থাকবে আপোষহীন। সংগঠনের দরদ নিয়ে কখনো কঠোরতা অবলম্বন করতে হবে। বৃহস্পতিবার (২৯ মে) বাদ এশা সিলেট নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে কনফারেন্স হলে যুব জমিয়ত সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার, সিরাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখছেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর এর সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ নিজামী, সহ সাধারণ সম্পাদক সৈয়দ সালিম ক্বাসিমী,যুব জমিয়ত বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মহানগর জমিয়ত নেতা মাওলানা মুসাদ্দিক আহমদ, এডভোকেট রেজাউল করিম রেজা, এম বেলাল আহমেদ চৌধুরী, কোতোয়ালি থানা যুব জমিয়তের সভাপতি হাফিজ শাহিদ হাতিমি, সাধারণ সম্পাদক নোমান বিন আফসার, শাহপরান থানা সভাপতি মাওলানা এনামুল হক, সাধারণ ফখরুল ইসলাম ইমরান, বিমান বন্দর থানা সভাপতি রেজওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন, দক্ষিণ সুরমা থানা সভাপতি রুহুল আমীন মারজানা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জালালাবাদ থানা সভাপতি আব্দুল হাসিব খান, সাধারণ সম্পাদক হাফিজ যুবায়ের আহমদ, সাবেক ছাত্র জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, লুকমান হাকিম, নোমান সিদ্দীক। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আসআস উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সহসাধারণ সম্পাদক ফায়জুল হাসান, ফরহাদ কুরাইশী, সহসাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন খান, সহ অর্থ সম্পাদক ফয়সল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আশরাফ ফুয়াদী, সাহিত্য সম্পাদক হায়দার আলী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম বশির আলী প্রমূখ। পরিশেষে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে মাওলানা আসআদ উদ্দীনকে সভাপতি, এম বেলাল আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক, হাফিজ আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক, সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও নোমান বিন আফসারকে প্রচার সম্পাদক করে ৪১বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যুব জমিয়ত বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগীয় মাওলানা আব্দুল্লাহ আল মামুন।




























