১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশকে বাকশাল মুক্ত করতে জাতীয় নেতারা বিএনপির সাথে ঐক্য গড়েছেন : মিজানুর চৌধুরী

  • Update Time : ১২:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশকে বাকশাল মুক্ত করতে আওয়ামীলীগের প্রবীন নেতা, বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা নেতারা বিএনপির সাথে ঐক্য গড়েছেন। ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে বাকশালী সরকারকে হঠিয়ে, দেশে গণতন্ত্র পুণরুদ্ধার করবে দেশের সাধারণ জনগণ। আওয়ামী সরকারের পায়ের নিচে মাটি নেই। পতনের ভয়ে তারা পাগলের মত আচরণ করছে। পুলিশ দিয়ে বাসা বাড়িতে তল্লাশী চালাচ্ছে। গ্রেফতার করছে নেতাকর্মীদের। নির্বাচনী এলাকার দোয়ারাবাজার উপজেলা সদর ও কয়েকটি ইউনিয়নে মতবিনিময় ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন। নরসিংপুর বাজারে পথসভার সভাপতিত্ব করেন, বিএনপি নেতা আকলুছ আলী, নুর আলী ইমরান ও সানোয়ার হোসেনের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের ভয়ে মুহিবুর রহমান মানিক সাহেব নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। গ্রামে গ্রামে নেতাকর্মীদের ভয় দেখাচ্ছেন। যারা ধানের শীষের পক্ষে কাজ করছে, মিছিল মিটিং করছে তাদের লিষ্ট করা হচ্ছে বলে ভয় ভীতি দেখাচ্ছেন।এসবে আর জনগণ ভয় পায়না। ৩০ তারিখ এসব ভয় ভিতি, ষড়যন্ত্রে জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দিবে।
নির্বাচনী এলাকার দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের বিয়ানীবাজার, দোয়ারাবাজার সদর ইউনিয়নের বীরসিং গ্রাম, নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজার এলাকায় মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন মতবিনিময় ও পথসভায় অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হক নমু, দোয়ারা বাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টার, নোয়ারাই ইউপির সাবেক চেয়ারম্যান জোয়াদ আলী তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আলতাফুর রহমান খসরু, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হেলাল মিয়া, দোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী, নরসিংপুর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, দোয়ারা উপজেলা বিএনপির সদস্য সামছুল ইসলাম, জামাত নেতা ডা. আবুল কালাম আজাদ, জামাত নেতা আতাইর রহমান, নরসিংপুর ইউপি বিএনপির যুগ্ম আহবায়ক লয়লুছ খান, বিএনপি নেতা ময়না মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশকে বাকশাল মুক্ত করতে জাতীয় নেতারা বিএনপির সাথে ঐক্য গড়েছেন : মিজানুর চৌধুরী

Update Time : ১২:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮