০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবরের হাতে ভাবি খুন, আটক ২
- Update Time : ০২:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় দেবরের হাতে ভাবি খুনের ঘটনা ঘটেছে। উপজেলার দরবস্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের করপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোনারা বেগম (৪৫) ওই গ্রামের ওহাব মিয়ার স্ত্রী। এ দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলেন- গ্রামের ওমার আলীর ছেলে আবদুল করিম (৪০) ও করিমের স্ত্রী শিরিন বেগম। করিম সম্পর্কে সোনারা বেগমের দেবর হন। জানাযায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানোর কারণে খুন হয়েছেন সোনারা বেগম। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।





























