০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দূর্যোগ মোকাবেলায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে : মুহিবুর রহমান মানিক এমপি

  • Update Time : ০৮:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: দোয়ারাবাজারে তৃতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ত্রাণ বিতরণ কালে ছাতক দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আমাদের সাধ্যমতো বানবাসী মানুষের মাঝে শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। আগামীতেও বন্যা কবলিতদের মাঝে আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি মানিকনগর আবাসিক এলাকায় অবস্থিত মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের ২ শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রান বিতরণ কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা মুশাহিদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি তাজির উদ্দিন মেম্বার, আওয়ামীলীগ নেতা মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দূর্যোগ মোকাবেলায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে : মুহিবুর রহমান মানিক এমপি

Update Time : ০৮:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০