০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • Update Time : ০১:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুর্নাছগাম নামক গ্রামে। নিহত আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ মিয়া (৩৮) সুন্দাউরা গ্রামের মৃত আয়াত উল্লার ছেলে। তিনি উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) অটোরিকশাযোগে হায়দরি বাজারের দিকে যাতায়াতের সময় স্থানীয় দুজনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টি গ্রামভিত্তিক চলে যায় এবং রবিবার সকাল ৮টার দিকে পুর্নাছগাম ও সুন্দাউরাগ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। এ মারামারি থামাতে যান আব্দুল্লাহ। সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন- দুই গ্রামের মধ্যে সংঘর্ষের খবর পাওয়ামাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তিনি বলেন- আব্দুল্লাহ’র মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Update Time : ০১:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩