১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ২০
- Update Time : ০১:০০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইয়াসমিনা (৩৪) ও হাদিস মিয়া (৫৭) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা যায়, ধাপকাই গ্রামের নবীর হোসেন ও আলতাব মিয়ার মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, এতে নারী-পুরুষসহ ২০ জন আহত হন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



























