০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

  • Update Time : ১২:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আলী আহমদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সোমবার (৯ জুন) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার জারিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আলী আহমদ জারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তাঁর তিন সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জারিয়া বড় বাড়ির জামাল মিয়া তার জমিতে হালচাষ করতে প্রতিবেশী ট্রাক্টর চালক জাহাঙ্গীর মিয়াকে অনুরোধ করেন। কিন্তু অন্যের একটি হালচাষ করা জরুরী বিদায় জাহাঙ্গীর মিয়া ঐ জমিতে হালচাষ করতে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে জারিয়া বড় বাড়ির জামাল মিয়া ও ট্রাক্টর চালক জাহাঙ্গীর মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এমতাবস্থায় জামাল মিয়া ও জাহাঙ্গীর মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আলী আহমদ সহ আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান শাহীন আলী আহমদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাহুবল মডেল থানার এস আই সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ও বাহুবল মডেল থানা পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

Update Time : ১২:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫