০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • Update Time : ০৯:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন কদম্বতলী গ্রামের লোকমান মিয়া ও বাছা মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টাব্যাপি এ সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা হলেন- লোকমান মিয়ার পক্ষের জাহানারা বেগম (৪৫), আলীনুর (২৬), আঞ্জুর মিয়া (৩২), ধন মিয়া (৫০), জামিয়া বেগম (৪৫), ফয়জুল হক (৭০)। এছাড়া বাছা মিয়ার পক্ষের দুইজন হলেন- লাল মিয়া (৫০, আবু হানিফ (২০)। জানা যায়, ঘটনার আগের দিন বিকেলে দুই পক্ষের শিশুদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার দুপুরের দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

Update Time : ০৯:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫