দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আটক ৩
- Update Time : ০২:৩৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের তোলাপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫)। আটককৃতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশ জানায়- দীর্ঘদিন যাবত সুনামপুর ও তোলাপুর গ্রামবাসীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দু’দল গ্রামবাসী মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের চাকুর আঘাতে ৩ জন মারাত্মক হয়। আশঙ্কাজনক ভাবে তাঁদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছে।


























