দিরাই নগদীপুর বাজারে শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন- এর নিজেস্ব ভবনের নির্মান কাজের উদ্ভোধন
- Update Time : ১১:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর বাজারে শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন- এর নিজেস্ব ভবনের নির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে।

যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সফল ব্যবসায়ী, নগদীপুর গ্রামের কৃতি ব্যক্তি জিল্লুর রহমানের অর্থায়নে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাহার মায়ের নামে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। যার অাগের নাম ছিল চাইল্ড কিন্ডারগার্টেন। নগদ অর্থ ও ১১ শতাংশ জমি দানের মাধ্যমে স্কুলের নির্মাণ কাজের জন্য তিনি এই সহযোগিতা করেন। পাশাপাশি তিনি স্কুলের একজন সুনামধন্য মালিকানাও গ্রহন করেন। যার অাগে থেকেই মালিকানায় ছিলেন সৈয়দ ছয়ফুল অালম ইমরান, শাহ অাজিজ, তোফায়েল অাহমেদ, সুয়েব হাসান। বর্তমানে জনাব জিল্লুর রহমানসহ মোট পাঁচজন বিদ্যালয়ের মালিকানায় রয়েছেন। নির্মাণ কাজের সকল সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, নগদীপুর বাজারের ব্যবসায়ী খসরুজ্জামান চৌধুরী। এলাকার সকল মুরুব্বি, বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও সকল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গদের উপস্থিতিতে কাজের উদ্ভোধন করা হয়। অাগামি জানুয়ারি ২০২০ইং সাল থেকে বিদ্যালয়ের নিজেস্ব ভবনে পাঠ দান করা হবে বলে অাশা করা যাচ্ছে।





























