১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : ০২:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যা ৭ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দিরাই উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মিলাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী আহমদ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক লিপন হাসান চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, দিরাই পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, উপজেলা যুবদল নেতা আতিক মিয়া, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম চৌধুরী, উপজেলা তরুনদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা আবু হাসান চৌধুরী সাজু, রেজাউল করিম রিজু, পৌর ছাত্রদল নেতা শাহীনুর রহমান শাহীন, হোসাইন মিয়া, কলেজ ছাত্রদল সালমান মিয়া, মোহাম্মদ অমিত প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনা করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দিরাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Update Time : ০২:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০