০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
- Update Time : ০৫:০০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক। মধুরাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে নুর মােহাম্মদ (৫০) নামের একজন নিহত হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের শাহ জালাল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মধুরাপুর গ্রামের দিলহক মিয়া ও আব্দুল মুকিতের লােকজনের মধ্যে হামলা মামলা চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার সকালে মধুরাপুর গ্রামের শাহ জালাল বাজারে মুকিত চৌধুরীর পক্ষের নুর মােহাম্মদ মাছ ক্রয় করতে গেলে দিলহক মিয়ার লােকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লােকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নুর মােহাম্মদ ঘটনাস্থলেই নিহত হন। উভয় পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।





























