দিরাইয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Update Time : ০২:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দিরাইয়ে দুইভাগে বিভক্ত হয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পৌর সদরে র্যালি আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে দিরাই ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপ। দিরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের নেতৃত্বে র্যালি, দলীয় কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাজীব রায়ের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, শৈলেন্দ্র কুমার তালুকদার, পৌর কাউন্সিলর রেজাউল করিম, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, সজীব নুর সহ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন ইউনিটের নেতারা। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার নেতৃত্বে র্যালি, উপজেলা আওয়ামীলীগ (একাংশ) এর কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আলোচনা সভায় দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয়-এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী। বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য ধনীর রঞ্জন রায়, শংকর নাগ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ তানজিল আহমদ, আরিফুজ্জামান চৌধুরী, মতিউর রহমান, যুবলীগ নেতা রুবেল সরদার, রায়হান মিয়া, এহসান মিয়া, শাহীন মিয়া, সুমন শহীদ, আহমেদুল হক সুভাষ, ছাত্রলীগ নেতা মাহফুজ হোসেন, সোহেল আরমান, প্রণয় তালুকদার, নাফিস আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া।





























