০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন থানার ওসি কেএম নজরুল

  • Update Time : ০৮:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বৈশ্বিক মহামারীর সংকটময় মুহূর্তে কর্মহীন অসহায় সুনামগঞ্জের দিরাইয়ের ২১ টি বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল। শনিবার দুপুরে দিরাই থানা প্রাঙ্গনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই আজিজুর রহমান রাসেল, এএসআই মফিজুর রহমান প্রমুখ।

দিরাই থানার ওসি কেএম নজরুল বলেন, দিরাই উপজেলা পরিষদের খাদ্য সহায়তা থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ২১ টি বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে থানা পুলিশের অর্থায়নে বেদে পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

দিরাইয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন থানার ওসি কেএম নজরুল

Update Time : ০৮:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০