দিরাইয়ে আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন জয়াসেন গুপ্তা এমপি
- Update Time : ১২:২৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের দৌলতপুর গ্রামস্থিত আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা এমপি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে বন্যা আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়। উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা এওর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকা দিরাই শাল্লা থেকৈ নির্বাচিত সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক প্রদীপ রায়,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার,আওয়ামীলীগ নেতা সিরাউদৌলা,আসাদ উল্লাহ,এডভোকেট অভিরাম দাস তালুকদার ও পিন্টু এ সাংমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে বলেন, সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা হাওরাঞ্চল দিরাই ও শাল্লা উপজেলার বেশ কয়েকটি কলেজ,হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়কে সুউচ্চ ভবনের পাশাপাশি বন্যা আশ্রয়কেন্দ্রে উন্নীতকরনের জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেন। তৎপ্রেক্ষিতে বন্যা ও দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে ঝুকিপূর্ণ এলাকার আওতায় অধিক গুরুত্ব দিয়ে উক্ত আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা।
এদিকে বন্যা আশ্রয়কেন্দ্রটি নির্মিত হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। তারা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বিশাল জনসভায় মিলিত হয়ে জয়াসেন গুপ্তা এমপির প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।



















