০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দারিদ্রমুক্ত সমাজ আর জুলুমবিহীন পৃথিবী গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- কে এম আবদুল্লাহ আল মামুন

  • Update Time : ০৭:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত দেশের সংখ্যাগরিষ্ট মানুষ আজ মুক্তির অন্বেষায় নতুন পথ খুঁজছে, যে পথের নাম ইসলাম। সে পথই হচ্ছে শোষিত মানুষের আসল ঠিকানা। তিনি বলেন দুনিয়াব্যাপী মাজলুমানের কান্নার আওয়াজে পৃথিবীর বাতাস আজ ভারি হয়ে উঠেছে। সুতরাং মজলুম মুস্তাদআফ মানুষের জন্য ইসলামী সমাজ বিনির্মানের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। খেলাফত মজলিস সিলেট মহানগরীর কতোয়ালি পূর্ব থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আল মামুন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর ইউনাইটেড সেন্টারে কতোয়ালি পূর্ব থানা সভাপতি মুহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, সহ-অফিস ও প্রচার সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী।

কতোয়ালি পূর্ব থানা সহ-সভাপতি মাওলানা শামসুজ্জামান সাজুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোতোয়ালি পূর্ব থানা সহ-সভাপতি মাওলানা তাহির আব্দুল্লাহ, বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ ও মোশাররফ হোসেন খান অমিত। মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন মিনহাজ রকিব চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোতোয়ালি পূর্ব থানার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আহাদ মিয়া, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ শাবাজ মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মিফতাহুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দারিদ্রমুক্ত সমাজ আর জুলুমবিহীন পৃথিবী গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- কে এম আবদুল্লাহ আল মামুন

Update Time : ০৭:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১