০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাওরায়ে হাদিসের সনদে চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

  • Update Time : ০১:৫৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দাওরায়ে হাদিসের সনদধারীদের দেশের সেবায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছে কওমি মাদরাসাভিত্তিক সম্মিলিত শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। আবেদনে বোর্ডের চেয়ারম্যান আল্লাম মাহমুদুল হাসান দাওরায়ে হাদিস সনদের কার্যকারিতাসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে সনদের মান কার্যকর করার জন্য প্রজ্ঞাপন জারিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। রবিবার (২০ জুলাই) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার উদ্দেশে লেখা চিঠি নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করে আল-হাইআতুল উলয়ার একটি প্রতিনিধিদল। এ সময় সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে বোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নেয়ামতুল্লাহ ফরীদী, মাওলানা আব্দুল বছীর, মুফতি মোহাম্মদ আলী। আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমানের লেখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাওরায়ে হাদিস সনদধারীদের দেশসেবায় চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানানো হয়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষক পদ, ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ইসলামী গবেষণা প্রতিষ্ঠান, মডেল মসজিদসহ সরকারি মসজিদ এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসগুলোর মসজিদের ইমাম ও খতিব পদ, সামরিক ও আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদ, জেলখানার ধর্মীয় শিক্ষক পদ, মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে নিয়োগদানের আবেদন করা হয়। এ ছাড়া পত্রে উচ্চশিক্ষার সুযোগ দিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ বিষয়ে এমফিল ও পিএইচডি করার এবং ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ ছাড়া অন্য যেকোনো বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ দিতে জোর আবেদন জানানো হয়।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

দাওরায়ে হাদিসের সনদে চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

Update Time : ০১:৫৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫