০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলীয় মনোনয়ন বঞ্চিত আ’লীগ নেতা আওলাদ আলী রেজার প্রার্থীতা ঘোষণা
- Update Time : ০২:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: আসন্ন ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামীলীগের নেতা আওলাদ আলী রেজা । মনোনয়ন বঞ্চিত এই নেতা ২য় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। বোরবার উপজেলা নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার ২ দিন পর তিনি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের কথা সামাজিক গণমাধ্যম কে জানান। এ ঘোষনা করায় আ’লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে । রবিবার ছাতক উপজেলা পৌর সদরস্থ বাসভবনে তাঁর আত্মীয়-স্বজন, অনুসারী ও দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আওলাদ আলী রেজা জানান, ছাতক আওয়ামীলীগ আজ রাহুল কবলে রয়েছে। খুনি, লুটপাটকারীরা অাজ আওয়ামীলীগকে নিয়ন্ত্রন করছে। আমরা যারা আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করার জন্য, দলের দূর্দিনে জীবনবাজি রেখে আগলে রেখেছিলাম, সেসব বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ আওয়ামীলীগের কর্মীরা আজ সুবিধাভোগীদের কারণে কোনঠাসা, তাদের আজ আওয়ামীলীগে কোন মূল্যায়ন নেই। এখানে তৃণমূল আওয়ামীলীগ কে সুসংগঠিত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া ছাড়া আমার কাছে আর কোন পথ নেই। আমার বিশ্বাস পোড় খাওয়া তৃণমূল আওয়ামী নেতাকর্মীদের ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করবো। বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আওলাদ আলী রেজা ছাত্রজীবনে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ৬ দফা ও ১১ দফার পক্ষে প্রচারনা চালান এবং এলাকায় আওয়ামীলীগের ঘাঁটি গড়ে তুলতে সক্রিয় ভুমিকা রাখেন।





























