০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দরজা ভেঙে গৃহবধূর লাশ উদ্ধার

  • Update Time : ০৩:৩৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ঘরের দরজা ভেঙে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর আখালিয়া এলাকার নোঁয়াপাড়ায় জালালাবাদ থানার একদল পুলিশ ঘরের দরজা ভেঙে সারা বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান। তবে কি কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেন নি তিনি। জানা গেছে, সারা বেগমের স্বামীর নাম আলমগীর হোসেন। দুই বছর আগে তাদের বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। স্বামী আলমগীর হোসেন বেশীরভাগ সময় বড় স্ত্রীর কাছে থাকতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল তৈরি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দরজা ভেঙে গৃহবধূর লাশ উদ্ধার

Update Time : ০৩:৩৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২