দক্ষিণ সুরমায় অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে মেয়র আরিফের অভিযান
- Update Time : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে আপন ঠিকানা খুজে পেয়েছেন ট্রাক শ্রমিকরা। কোটি টাকা ব্যয়ে করা হয়েছে ট্রাক স্ট্যান্ড। এরপরও পরিবহণ শ্রমিকরা রাস্তার ধারে ট্রাক দাড় করিয়ে যানজট সৃষ্টি করেন। যত্রতত্র বানিয়ে ফেলেন অস্থায়ী ট্রাক স্ট্যান্ড। অবৈধভাবে গড়ে ওঠা সেসব ট্রাক স্ট্যান্ডে উচ্ছেদে অভিযানে নেমেছে সিসিক।
মঙ্গললবার সকালে ১০টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয় নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বর ও চন্ডিপুল পয়েন্টে। অভিযানে রাস্তার পাশে করা অবৈধ ট্রাক স্ট্যান্ড উঠয়ে দেওয়া হয়। ট্রাকগুলো সরিয়ে নির্দিষ্ট টার্মিনালে নিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়।
এসময় অবৈধ ট্রাক স্ট্যান্ডকে ঘিরে গড়ে উঠা দোকানপাটও উচ্ছেদ করা হয়। এছাড়া ভবিষ্যতে এসব স্থানে ট্রাক রাখার পায়তারা করলে কঠোর ব্যবস্থা নেবেন, হুশিয়ারী দেন মেয়র আরিফুল হক চৌধুরঅ। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীর যানজট ও জনদূর্ভোগের অন্যতম কারণ হলো অবৈধ ট্রাক স্ট্যান্ড।
জনদূর্ভোগ লাঘবে অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণ করা হচ্ছে। কোটি টাকা ব্যয়ে ট্রাক টার্মিনাল করে দেওয়া হয়েছে, রাস্তার পাশে ট্রাক দাঁড় করানোর জন্য নয়। নগরীর সকল অবৈধ ট্রাক স্ট্যান্ড পর্যায়ক্রমে উচ্ছেদ করে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে। অভিযানকালে সিসিকের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক)ফয়সল মাহমুদসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা।





























