দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রলীগের আলোচনা সভা
- Update Time : ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে আলোচনা সভা করেছে উপজেলা ছাত্রলীগ।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার পাগলা বাজারের ঐতিহ্যবাহী ডাক বাংলোর একটি কক্ষে এ আলোচনা সভা করেন তারা।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নানের একান্ত ব্যক্তিগত রাজনৈতিক সহকারি ও উপজেলা আওয়ামীলীগের সহ-দফতর সম্পাদক হাসনাত হোসেন। হাসনাত হোসেন তার বক্তব্যে আগামী নির্বাচনে এম এ মান্নানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় সংসদে পাঠানোর আহ্বান করেন। সেই সাথে যারা এম এ মান্নানের বিরুদ্ধে ক্রমশ প্রপাগাণ্ডা চালাচ্ছে তাদের কথায় কান না দেওয়ার আহ্বান করেন। হাসনাত হোসেন বলেন, ‘কিছু মানুষ আছে যারা দিবা স্বপ্ন দেখে। কুৎসা রটনা করে বেড়ায়। এদের চোখে উন্নয়ন পড়ে না। এম এ মান্নান এলাকার উন্নয়েনের জন্য কাজ করছেন। ৫শ সয্যা হাসপাতাল কলেজ, টেক্সটাইলেইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট ও পাগলা হাইস্কুল এ্যান্ড কলেজকে সরকারি করণ করেছেন এম এ মান্নান। এছাড়াও ডাবরের দিকে একটি আধুনিক মহিষের খামারের পরিকল্পনা চলছে। বিভিন্ন রাস্তাঘাটসহ একটি কৃষি ইনস্টিউট করারও প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে তিনি পাঠিয়েছেন। এসব উন্নয়ন অব্যাহত রাখতে অপপ্রচারকারীদের কথায় কান না দিয়ে এম এ মান্নানকে নৌকায় ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা তালুকদার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার। ইমরান হোসেন বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে এম এ মান্নানকে সংসদে পাঠাতে হলে ছাত্রলীগের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। এম এ মান্নান দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুরের রূপকার। তাকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত করে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা মিটু মিয়া, জাবির আহমদ, ফাহিম আহমদ, গোলাম কিবরিয়া রাসেল, মিজানুর রহমান, রনি হোসেন, মোস্তাক আহমদ, ইমন আহমেদ, সোহান হোসেন, মিজান আহমেদ, জুনেদ আহমদ, সুমন আহমেদ, জাবির আহমদ, রুহেল মিয়া, শামসুন্নুর মিয়া, শামসুল হক, মোরসালিন আহমদ, অনিশা আহমদ, হেলাল আহমদ, রনি দেবনাথ, সুমন শর্ম্মা ও শাওন মিয়া প্রমুখ।



















