দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- Update Time : ০৩:৪৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার পাগলা বাজারের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেন তারা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিমের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মানুষ পরিবর্তন চায়। তারা মূল্যায়ন চায়, ভালবাসা চায়, সম্মান চায়। বিশেষ ব্যক্তিকে সংসদে পাঠিয়ে এখন আর মূল্যায়ন পাইনা। যদি তৃণমুল চায়, এর পরিবর্তন হবে। তারা যদি চায়- আমিই প্রার্থী হবো।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুনসুর আলম সুজন। বক্তব্যে বক্তারা বলেন, ‘তৃণমূলকে যিনি সুসংসহত করেছেন তাকে নৌকার কাণ্ডারি হিসেবে দেখতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযোদ্ধা বিষক সম্পাদক মজিদুর রহমান মজিদ, উপজেলা যুবলীগ নেতা সহ-সভাপতি মনোজ ভট্টাচার্য, রোকনুজ্জামান রোকন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এম এ তাহিদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেশব দেব, যুবলীগ নেতা বিমল দাশ, পশ্চিম পাগলা যুবলীগের সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক আবদুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব রাজন হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জমির হোসেন প্রমূখ।
























