দক্ষিণ সুনামগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ আসামী গ্রেফতার
- Update Time : ০৯:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭০ কেজি গাঁজাসহ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এস. আই মোঃ আমিনুল ইসলাম, এস. আই মো. ফারুক আহমদ ও এ. এস. আই আশরাফ খাঁনের নেতৃতে ডিবি পুলিশের সদস্যরা জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে অভিযান চালিয়ে ৭০ কেজি গাজাঁসহ এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আসামীর নাম মোঃ মনির হোসেন (৪৫)। গ্রেফতার হওয়া মনির হোসেন জামলাবাজ গ্রামের মোবারক আলীর ছেলে । সে মাদক দ্রব্য নিয়ন্ত্রন মামলার পলাতক আসামী। গ্রেফতারকৃত মোঃ মনির হোসেনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান- আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
























