দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যবসায়ী জিয়াউরের দাফন সম্পন্ন, পরিকল্পনামন্ত্রীর শোক
- Update Time : ০৩:৩৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ট্রাকের ধাক্কায় শনিবার সাড়ে ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ দেলোয়ার হোসেন জিয়াউর(৪৫) নিহত হয়েছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ৯টায় ডুংরিয়া দক্ষিণ পাড়ার মাঠে সহস্রাধিক মুসল্লীদের অংশগ্রহণে তাহার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সুনামগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, আওয়ামী লীগ নেতা ফয়জুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, যুবলীগ নেতা নুর আলম, বিশিষ্ট মুরব্বী সৈয়দ আহমদ, সমছুল হোসে, আব্দুস সহীদ, সাবেক ইউপি সদস্য লিলু মিয়া, রাজা মিয়া, আব্দুল মতিন, মকবুল হোসেন, রাজনীতীবিদ জয়নাল আবেদিন, হাফিক আক্তার আহমদ, মতিউর রহমান, মুফতী মারুফ আহমদ, শহীদুল ইসলাম, হাফিজ হোসাইন আহমদ, সমাজসেবক খোকন মিয়া, নাছির উদ্দিন, আব্দুস সত্তার প্রমুখ। জানাযার পর মরহুম জিয়াউর রহমানকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
এদিকে ব্যবসায়ী দেলোয়ার হোসেন জিয়াউরের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।





























