০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

  • Update Time : ০৭:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মালবাহী ট্রাকের ধাক্কায় ২জন নিহত ও ১জন আহতের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ এপ্রিল ) বিকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের হাজী তারিফ মিয়ার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দিলোয়ার হোসাইন জিয়াউর (৪০)। অপরজন একই উপজেলার জয়কলস গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (২৫) । এবং গুরতর আহত অবস্থায় একই উপজেলার পাগলা এলাকার বাঘেরকোনা রসুলপুর গ্রামের করিম মিয়া ছেলে রেজাউল হক রেজাকে (২৬) কে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দিলোয়ার হোসাইন জিয়াউর ওরফে জিয়াউর রহমান মোটর সাইকেলে করে পাগলার বাঘেরকোনা থেকে উপজেলার শান্তিগঞ্জ বাজারের দিকে আসছিলেন। মহাসড়কে উঠার পরপরই সিলেট থেকে সুনামগঞ্জগামী (সিলেট মেট্রো ড-১১-০১৩৬) একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক নিহত হন।এবং স্থানীয়রা আহতাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় স্থানীয়রা ট্রাক আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আমির উদ্দীন এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

Update Time : ০৭:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০