দক্ষিণ সুনামগঞ্জে স্কুলছাত্র শাহানুর স্মরণে শোকসভা
- Update Time : ০৬:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় সংঘর্ষে নিহত পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের ছাত্র শাহানুর স্মরণে শোকসভা পালন করেছে পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজ। শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আরব আলী। এছাড়া আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক দিলীপ কুমার, সহকারী শিক্ষক শাহজাহান মিয়া, প্রভাষক সারাফাত উল্লাহ, সহকারী শিক্ষিকা রুবি রাণী তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক জজ মিয়া, প্রভাষক সুমন দাস, রিকন চন্দ্র দাস, সহকারী শিক্ষক আলাউদ্দিন, শুভ পাল, বেলাল মিয়া, অপু পাল, লাকি বেগম, রাকেয়া খাতুন এলি। উল্লেখ্য, গত ২০ জুন উপজেলার স্থানীয় পাগলা বাজারে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র শাহানুর নিহত হন।





























