০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ০২:৩৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ফয়সল মিয়া (৩০) নামে ১৫ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই রিমন খান, এএসআই জিয়াউর রহমান, এএসআই জাকির হোসেনের সহযোগিতায় ফয়সল মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সিআর সাজা-৮২/১২ মামলা রয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



















