০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে সরকারি চাল বিতরণে অনিয়ম করায় ধরা খেলেন চেয়ারম্যান

  • Update Time : ১০:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সরকারি চাল বিতরণে অনিয়ম করায় সুনামগঞ্জে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লা। তিনি উপকারভোগীদের চাল ফেরৎ দেয়ারও নির্দেশ দিয়েছেন। শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে এ অনিয়ম ধরা পড়ে। ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি ভাবে দরিদ্র ও গরীব পরিবারের মাঝে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে চাল বিতরণ করেন চেয়ারম্যান আক্তার হোসেন। দুপুর সাড়ে ১১ টার দিকে চাল কম দেয়ার খবর জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লা। দ্রুত ঘটনাস্থলে যান তিনি। এ সময় ২০ কেজির মধ্যে ১৩ কেজি চাল দেওয়ার সত্যতা পাওয়া যায়।
এ সময় ইউএনও চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন এবং চেয়ারম্যানকে উপজেলা পরিষদে ডেকে নিয়ে যান। সেখানে চেয়ারম্যান আক্তার হোসেনকে উপকারভোগীদের চাল ফিরৎ দেয়ার নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে থাকতে সতর্ক করেন। উপকারভোগীদের কয়েকজন জানান, প্রতিবার আক্তার চেয়ারম্যান চাল কম দিয়ে থাকেন। এমনকি নিজের নামে কিছু চাল রেখে দেন। গরীবের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান এর আগেও একাধিকবার ক্ষমা চেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লা বলেন, চাল কম দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। যাদের চাল কম দেওয়া হয়েছে তাদের চাল ফেরৎ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে সরকারি চাল বিতরণে অনিয়ম করায় ধরা খেলেন চেয়ারম্যান

Update Time : ১০:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮