০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে সংবর্ধিত উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান

  • Update Time : ০৯:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক জননেতা মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেছেন, জনগণের ভালবাসা নিয়ে বিগত ৫ বছর উপজেলা পরিষদের দায়িত্ব সততার সাথে পালন করেছি। সীমাবদ্ধতার মাঝে থেকে জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছি। রাজনীতি ও জনপ্রতিনিধি হওয়াকে যারা ব্যবসায় পরিণত করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করতে নির্বাচন তিনি বলেন নীতি অাদর্শের প্রতি অটল অবিচল থাকার মানসিকতায় আজ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি। কোন প্রকার দুর্ণীতি সজনপ্রীতি ও দলীয়করণের অাশ্রয় দেয়নি। বিগত দিনের সহযোগিতার জন্য দক্ষিণ সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি একজন দায়িত্বশীল হিসেবে কেন্দ্রের নির্দেশে আসন্ন উপজেলা নির্বাচন বর্জন করেছি। জনপ্রতিনিধি না হলেও আমি অাপনাদের পাশে অাছি। ভবিষ্যতেও থাকবো ইনশাঅাল্লাহ। তিনি জনগণের অধিকার ফিরিয়ে অানার অান্দোলন হিসেবে উপজেলা নির্বাচন বর্জনের জন্য সবার প্রতি আহবান জানান।
উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কারানির্যাতিত জমিয়ত নেতৃবৃন্দের সম্মানে সোমবার (৪ মার্চ) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জমিয়তের গণসংবর্ধনার জবাবে তিনি প্রধান অতিথির বক্তৃতায় উপরুক্ত কথাগুলো বলেন।

উপজেলা জমিয়তের উপদেষ্টা ও জেলা সহ-সভাপতি মাওলানা অাফসার উদ্দীনের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি, কারানির্যাতিত মজলুমনেতা মাওলানা মুশতাক অাহমদ গাজিনগরী, জমিয়তনেতা মাওলানা মুহসিন উদ্দীন, মাওলানা সালিক অাহমদ। উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা অাব্দুল্লাহর পরিচালনায় গণসংবর্ধনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অানসার উদ্দীন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা অাব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি অাকিকুর রহমান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম বাহার, যুবদল নেতা জিয়াউর রহমান, বাহাউদ্দীন ইকবাল, জমিয়তনেতা কারী সিরাজুল ইসলাম, মাওলানা রমজান হোসাইন, যুবনেতা মাওলানা অাবুল কালাম, মাওলানা সালিক অাহমদ, মাওলানা জিয়াউর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা জাকারিয়া মাহবুব প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে সংবর্ধিত উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান

Update Time : ০৯:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯