দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- Update Time : ০৩:৩৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। উপজেলা চিকারকান্দি মসজিদের সামনে শুক্রবার (৪ জুন) জুমার নামাজের পরে এই সংঘর্ষের ঘটনা। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুইদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল আউয়াল খাঁনের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়।




























