দক্ষিণ সুনামগঞ্জে শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী পালিত
- Update Time : ১০:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ :: বঙ্গবন্ধু সৈনিকলীগের উদ্দ্যেগে দক্ষিণ সুনামগঞ্জে শেখ হাসিনার ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জীবদাড়া বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সমাজ কল্যাণ সম্পাদক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এম, নোমান হাসান খাঁনের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান ফরিদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফিরুজ মিয়া, কৃষকলীগ নেতা রুহেল মিয়া,জুনাব আলী,
এতে আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন,
সবুজ মিয়া, গিয়াস উদ্দিন, বাবুল মিয়া, সুজন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন-জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসের এক উন্নয়নের আদর্শের প্রতীক।শেখ হাসিনা সরকারের আমলে দেশে যে উন্নয়ন হচ্ছে তা আর কোন সরকারের আমলে হয়নি।তাই অতিতে আমরা যেভাবে নৌকার সাথে ছিলাম আগামীতেও থাকব ইনশায়াল্লাহ।তারা বলেন, আজ আমাদের প্রিয় নেত্রীর ৭২ তম জন্মদিন, আমরা এই দিনে বিদ্যানন্দিনী, মমতাময়ী প্রিয় নেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। আলোচনা সভার পরবর্তী র্যালী শেষে কেক কাটেন অতিথিবৃন্দ
























