০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
- Update Time : ০১:২৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফি উল্লাহ। বুধবার সন্ধ্যায় তিনি পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার ও জয়কলস ইউনিয়নের সদরপুর ও শান্তিগঞ্জ বাজারে এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতের রাতে ইউএনও’র কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি মিঠু চক্রবর্তী প্রমুখ।





























