০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে রাসূল (সঃ)কে অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- Update Time : ০৩:২৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্সে রাসূল (সা.)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও অবমাননার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) মাদরাসার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাজারস্থ সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন করা হয়।
হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আবু সাইদের সভাপতিত্বে ও মাওলানা এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা জুনাইদ আহমেদ, মাওলানা শিব্বির আহমেদ, হাফিজ মাওলানা জাকির আহমেদ, হাফিজ সাদিকুর রহমান, মাষ্টার শফিকুল ইসলাম, মাহবুব আলম, হাব্বান আহমেদ, সানোয়ার আহমেদ প্রমূখ।





























