দক্ষিণ সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Update Time : ০৭:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার পাগলা বাজারে উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা বন্দী। গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা শান্তিপুর্ণ ভাবে মিছিল মিটিং করতে পারি না। পুলিশি বাধা আসে। এ স্বৈরাচারী শাসকের পতন করতে জাতীয়তাবাদী দলের প্রতিটি ইউনিটকে একসঙ্গে রাজপথে থাকার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাজ্বী কমর আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন জিয়াউর, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন ইকবাল, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ছালিক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক লিকছন আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমদ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কমর আলী, আলী আহসান,উপজেলা যুবদল নেতা তাহির আলী, শাহিদ, মনির, আশরাফুল, সুমন মিয়া, ছাত্রদল নেতা, শাহাদাত হোসেন কামরান, নাসির আলী, ছয়ফুল আলম, সুমন, ইমন প্রমুখ।





























