০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- Update Time : ০৩:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জেলার দক্ষিণ সুনামগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ১শতটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(৭ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষরণ সনজিৎ চন্দ্র দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, আবু তাহের, হুমায়ুন কবির, সহকারী নুর হোসেন, কৃষি সেবক ও নার্সারী উদ্যোক্তা শাহীন আলম প্রমুখ।





























