০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ৭ জন গুরুতর আহত
- Update Time : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা সরকারী হাই স্কুল এ্যান্ড কলেজের বিপরীতে সিলেট – সুনামগঞ্জ মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্ততপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- আজ রবিবার বিকাল ৫ টায় সিলেট থেকে সুনামগঞ্জ গামী গেইটলক মাইক্রোবাস( ঢাকা মেট্রো – জ ১১-১৩৬৩) হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে উলটে নিচে পড়ে যায়।
গুরুতর আহতদের তৎক্ষণাৎ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এস.আই নেছার আহমদ এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।



















