দক্ষিণ সুনামগঞ্জে বিল ব্যবহারকারী সংগঠনের সদস্যদের লভ্যাংশ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময়
- Update Time : ০১:০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জাতীয় জীবনমান উন্নয়ন প্রকল্প এলজিইডি দক্ষিণ সুনামগঞ্জের আয়োজনে বাগুয়া, দিঘা, মাটিয়া ও চাপড়া বিল ব্যবহারকারী সংগঠনের সদস্যদের মাঝে লভাংশ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারখাড়া গ্রামে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রকল্প সমন্বয়কারী ভ‚দেব চন্দ্র রায়ের সভাপতিত্বে ও জেলা ফিল্ড সুপার ভাইজার মো: মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মনিটরিং এন্ড ইভালুয়েশন কর্মকর্তা মো: হাবিবুর রহমান,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, উপজেলা এসএম ফিস কর্মকর্তা মো: হাবিবুল্লা রহমান সহ প্রমুখ। সভা শেষে বিল ব্যবহারকারী সংগঠনের ৪৩ জন সদস্যদের মধ্যে ২ হাজার ৩ শত টাকা করে লভ্যাংশ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ সহ অতিথি বৃন্দ।





























