দক্ষিণ সুনামগঞ্জে বিএনপির উদ্যােগে তারেক রহমানের ৫৫ তম জন্মদিন উদযাপন
- Update Time : ১০:৫৮:২১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার উত্তর পাগলা বাজার জামে মসজিদে বুধবার (২০ নভেম্বর) মিলাদ ও দোয়া মাহফিলে এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা যুবদলের সাবেক আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটির সহ-সভাপতি আনসার উদ্দিন, বিএনপি নেতা লুতফুর রহমান, হুসেন মিয়া, মবু মিয়া, জিয়াউল হক, আব্দুল লতিফ, হাজি কমর উদ্দিন, আউয়াল উদ্দিন, ফয়াজ মিয়া, লাল মিয়া, হারুন রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি দিলওয়ার হোসেন জিয়াউর, সাংঠনিক সম্পাদক বাহাউদ্দিন ইকবাল, মাছুম আহমেদ, শাহিদ মিয়া, আশরাফুল মিয়া, নেহার নুর, সয়দুর মিয়া, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, ইমরান হুসেন, কামরান, সয়ফুল, নাসির, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমানের দীর্ঘ জীবন কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা বুরহান উদ্দিন।



















