০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে বাল্যবিয়ে পণ্ড

  • Update Time : ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবদক :: দক্ষিণ সুনামগঞ্জে (ওসি)’র হস্তক্ষেপে বাল্যবিয়ের আয়োজন পণ্ড হয়েছে।

উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অপ্রাপ্ত বয়স্ক এক ছেলের সাথে বিয়ে ঠিক হয় একই গ্রামের কন্যার। পারিবারিকভাবে বিয়ের সকল আয়োজনও চলছিল। রোববার দুপুরে উক্ত বাল্যবিয়ের খবর পেয়ে নোয়াগাঁও গ্রামে হাজির হন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এসময় তিনি বর ও কনের বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলেন। বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের বুঝালে তারা বাল্যবিয়ের আয়োজন থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাল্যবিয়ের আয়োজনের খবর পাই। খবর পেয়ে ছেলে ও মেয়ের বাড়িতে যাই। সেখানে উভয়পক্ষকে বুঝালে তারা ছেলে-মেয়েদের প্রাপ্ত বয়স হলেই বিয়ে দিবেন বলে অঙ্গীকার করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জে বাল্যবিয়ে পণ্ড

Update Time : ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯