০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে বানভাসী মানুষের পাশে মাদানি চ্যারিটেবল সংস্থা
- Update Time : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসী, কাড়ারাই, চিকারকান্দি, গ্রামে এক হাজার শুকনো খাবার, এক হাজার বিশুদ্ধ পানি এবং একশো বিশ ফ্যামিলিকে প্রায় দশ দিনের খাদ্য সামগ্রী, চল্লিশ পিছ শাড়ি কাপড় মাদানি চ্যারিটেবল সংস্থা বাংলাদেশ’র পক্ষ থেকে বানভাসী মানুষের মধ্যে আজ সোমবার (২৭ জুন) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মাদানি চ্যারিটেবল সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থার প্রতিনিধি মাওলানা আলী খান, মাওলানা ওমর ফারুক, মাওলানা মাহমুদ হাসান ফাহিম, হাফিজ ইব্রাহিম, তাহমিদ আহমদ প্রমূখ।


























