দক্ষিণ সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়ম : চার জনকে কারাদণ্ড
- Update Time : ০২:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওর, খাই হাওর ও জামখলা হাওরে ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণ, সরকারি টাকা আত্মসাত এবং পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা না মেনে কাজ করার দায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ৪ জনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাইর হাওরের পিআইসি নং ১২-এর সভাপতি মীর হোসেন, একই হাওরের ১১নং পিআইসি’র সেক্রেটারি আবুল খয়ের, দরগাপাশা ইউনিয়নের জামখোলা হাওরের পিআইসি নং ৩-এর সেক্রেটারি চান্দ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়নের দেখার হাওরের পিআইসি নং ২৭-এর সভাপতি আলী আহমদ। রোববার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দ- দেন। জানাযায়, ওইদিন দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাঁধ এলাকা থেকে ওই চার জনকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হারি করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিকেলে তাদেরকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।





























